কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

আমি হিযবুত তাহরীরের নেতা নই: দিলি হুসাইন

সাংবাদিক ও বিশ্লেষক দিলি হুসাইন। ছবি: ফেসবুকের সৌজন্যে
সাংবাদিক ও বিশ্লেষক দিলি হুসাইন। ছবি: ফেসবুকের সৌজন্যে

বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রাজনৈতিক দলের ছাত্রসংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগের’ (বিসিএল) সমর্থকদের মিথ্যাচারের জবাব দিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক ও বিশ্লেষক দিলি হুসাইন। সম্প্রতি এই চক্র তাকে নিষিদ্ধ ইসলামিক রাজনৈতিক দল হিযবুত তাহরীরের ‘যুক্তরাজ্যের নেতা’ বলে প্রচারণা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

শনিবার (৮ মার্চ) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘আমি কখনো হিযবুত তাহরীরের সদস্য ছিলাম না, যুক্তরাজ্যের নেতা তো দূরের কথা। এই মিথ্যা দাবি প্রমাণের সম্পূর্ণ দায়িত্ব অভিযোগকারীদের উপর বর্তায়, সুতরাং দয়া করে তোমাদের প্রমাণ উপস্থাপন করো।’

তিনি আরও বলেন, ‘বিসিএলের মতো একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে এই মিথ্যাচার ছড়ানো হাস্যকর। এই সংগঠন বহু বছর ধরে বাংলাদেশের লক্ষাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর নজিরবিহীন ধ্বংস ও দুর্ভোগ সৃষ্টি করেছে; তাদের অপরাধের তালিকায় রয়েছে হত্যা, নির্যাতন, অপহরণ, চাঁদাবাজি, ধর্ষণ, যৌন নির্যাতন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিংসাত্মক ভীতি প্রদর্শন।’

গত অক্টোবরে বাংলাদেশ সফর সম্পর্কে তিনি জানান, ‘স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর আমার মাতৃভূমিতে আসতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল। জীবনে এই প্রথমবার আমি একজন সাংবাদিক হিসেবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি ডকুমেন্টারি নির্মাণ, সাক্ষাৎকার ও পডকাস্ট পরিচালনার পাশাপাশি ছাত্র সংগঠক ও রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে মতবিনিময় করেছি। এই সময় যারা আমাকে সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

সাংবাদিকতার ক্যারিয়ার সম্পর্কে বলেন, ‘আমি ২০১৩ সাল থেকে একজন যোগ্যতাসম্পন্ন সাংবাদিক এবং ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টসের (এনইউজে) সদস্য। আমি বিবিসি, স্কাই নিউজ, সিএনএন, চ্যানেল ৪-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থিত হয়েছি এবং দ্য গার্ডিয়ান, আল জাজিরা, মিডল ইস্ট আই, ফরেন পলিসি জার্নালের মতো গুরুত্বপূর্ণ প্রকাশনায় নিবন্ধ লিখেছি। ২০১৫ সাল থেকে আমি অক্সফোর্ড, এলএসই, কেএসিএল, ইউসিএল-এর মতো যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও মিডিয়া প্রশিক্ষণ দিয়ে আসছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমি গর্বের সঙ্গে নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দিই। আমি যে মিডিয়া আউটলেটের সহ-প্রতিষ্ঠাতা ও ডেপুটি এডিটর-ফাইভ পিলার্স, এই গণমাধ্যমটি ইসলাম ও মুসলিমদের সাথে সংশ্লিষ্ট সাম্প্রতিক ঘটনাবলীর ওপর একান্তভাবে মনোনিবেশ করে।’

বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের ইতিহাসের এই সংকটময় মুহূর্তে সাবেক শাসনামলের অপরাধী চক্র এবং তাদের অনুগতদের জবাবদিহির মুখোমুখি করতে হবে। বছরের পর বছর তারা যে অপরাধ ও কৃতকর্ম করেছে এবং বিভিন্নভাবে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তার ন্যায়বিচারও নিশ্চিত করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১০

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১১

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১২

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৩

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৪

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৫

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৬

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৭

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৮

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৯

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

২০
X