বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:০১ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য আটক, শিবির ও বৈছাআর বাধা

হিমেল খন্দকার। ছবি : সংগৃহীত
হিমেল খন্দকার। ছবি : সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগে সম্পৃক্ততার অভিযোগে বাঙলা কলেজের বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে কলেজ ছাত্রদল।

আটক শিক্ষার্থীর নাম হিমেল খন্দকার। তিনি বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে তিনি দীর্ঘদিন ক্যাম্পাসে সক্রিয় ছিলেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতেন।

বুধবার (২৫ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে তাকে চিহ্নিত করে ছাত্রদলের কর্মীরা আটক করেন। পরে পুলিশে সোপর্দ করার সময় বাধা দেয় ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য।

এবিষয়ে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, হিমেল খন্দকারের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা ছিলো তাই আমরা পুলিশে সোপর্দ করি।

তিনি আরও বলেন, হিমেলকে থানায় নিয়ে যাওয়ার সময় বাঙলা কলেজ ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা সৃষ্টি করে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হিমেলকে দারুসসালাম থানা হেফাজতে নিয়ে যায়।

এবিষয়ে জানতে চাইলে দারুসসালাম থানার ওসি কালবেলাকে বলেন, অভিযুক্ত শিক্ষার্থীর ব্যাপারে আনিত অভিযোগ গুলোর সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে এখনো কলেজ প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X