কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত

আজ ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ অবস্থায় ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে। পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং তা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৪০-৫০ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফেসবুকের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, আজ (শুক্রবার) সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর) ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ। এ জেলাগুলোর কৃষক ও কৃষি শ্রমিকদের দুপুর ১২টার মধ্যে খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান এই আবহাওয়াবিদ। একই সঙ্গে নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কৃষক ও কৃষি শ্রমিকদেরও খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১০

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১১

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১২

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৩

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৪

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৬

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৯

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

২০
X