কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, ৩ নম্বর সতর্ক সংকেত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের স্থলভাগে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। এ মাসের চেয়ে আগামী মাসে বৃষ্টিপাত বেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার (২৫ জুন) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চল ছাড়া অন্যান্য স্থানে বৃষ্টি কম হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি সাগরে হবে না, স্থলভাগে হতে পারে।

লঘুচাপটি দেশের কোন স্থানে হবে, সেটা বলার সময় এখনো আসেনি মন্তব্য করে এই আবহাওয়াবিদ বলেন, এর প্রভাবে গত কয়েক দিনের চেয়ে বৃষ্টিপাত বাড়বে। আগামী ৩ জুলাই আরেকটি লঘুচাপ সৃষ্টি হবে। এ মাসের চেয়ে আগামী মাসে বৃষ্টিপাত বেশি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১০

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১১

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১২

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৩

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৪

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৫

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৬

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৭

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৮

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৯

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

২০
X