রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাকে জীবনের উপযোগী করে গড়ে তুলতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুদের জীবনের জন্য প্রস্তুত করে তোলা। তিনি শিক্ষকদের সাংস্কৃতিক চর্চাকে একটি বাড়তি যোগ্যতা এবং দায়িত্ব হিসেবে আখ্যায়িত করে তা অব্যাহত রাখা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানান। তার মতে, সহশিক্ষা কার্যক্রম এবং সুকুমার বৃত্তি যেকোনো কাজকে প্রভাবিত করে এবং শিশুদের মধ্যে যে বিষয়ে সম্ভাবনা আছে, তাকে সেই ক্ষেত্রে বিকশিত করে তুলতে হবে।

বুধবার (২৮ মে) ঢাকায় মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটরিয়ামে অনুষ্ঠিত আন্তঃপ্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) পরিচালিত প্রাথমিকের শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) কোর্সের শিক্ষক প্রশিক্ষণার্থীদের শারীরিক, মানসিক ও আবেগিক বিকাশ সাধনে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে বিভিন্ন আইটেমে প্রথম স্থান অর্জনকারীদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। নৃত্য (সাধারণ), উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, পল্লীগীতি/লোকগীতি/আঞ্চলিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, একক গান, একক অভিনয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীরা এই পুরস্কার গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X