মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ৬ বাংলাদেশিসহ ৯ প্রবাসীকে কালো তালিকাভুক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া। অতিরিক্ত সময় দেশটিতে অবস্থান করার জন্য তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইমিগ্রেশন বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাসিরুদ্দিন এম নাসির এক বিবৃতিতে জানান, কালো তালিকাভুক্ত ৬ বাংলাদেশির মধ্যে একজন পুরুষ ও ৫ জন নারী। স্থলপথে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না থাকায়, তাদের কালো তালিকাভুক্ত ভুক্ত করে দেশে পাঠানো হয়েছে।

বাংলাদেশি ছাড়াও একজন তাইওয়ানের নাগরিক ও একজন ভারতীয় নাগরিক যারা প্রকৃত ভ্রমণকারী নয় বলে সন্দেহ করা হয়। তারা কেবল সামাজিক ভ্রমণ পাস ব্যবহার করে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থানের চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, হংকংয়ের একজন নারীর নাম সংশ্লিষ্ট বিভাগের সন্দেহভাজন তালিকায় থাকায় তাকেও মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ বিষয়ে নাসিরুদ্দিন বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী এসব বিদেশি নাগরিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে থাইল্যান্ড হয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং কোনো ভাবেই যেন প্রবেশ করতে না পারে, তারও ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার রাখতে এবং কোনো পক্ষই যেন প্রবেশপথের অপব্যবহার না করতে পারে, সে বিষয়ে ইমিগ্রেশন কর্মকর্তারা সর্বদা কঠোর অবস্থানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X