কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল হোস্টিং ডটকম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’ (Hosting.com) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

অনুষ্ঠানে জানানো হয়, হোস্টিং ডটকম গ্রাহকদের জন্য বাংলা ভাষায় কাস্টমার সেবা প্রদান করবে। একই সঙ্গে স্থানীয় কারেন্সিতে মূল্য পরিশোধ ও সাশ্রয়ী মূল্যে হোস্টিংসেবা নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেব ডি লেমোস, সহপ্রতিষ্ঠাতা ও ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পানোস কেসিসিস, চিফ প্রোডাক্ট অফিসার বেন গ্যাবলার, হেড অব ওয়েবসাইট অ্যান্ড কনটেন্ট ড্যাফনি মনরোড্যাফনি মনরো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এছাড়া স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইন্ডাস্ট্রি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশে হোস্টিং ডটকমের কার্যক্রম শুরু হওয়ার ফলে সার্ভার অবকাঠামো, ক্লাউডভিত্তিক সমাধান, এআই বট প্রযুক্তি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ডোমেইন ব্যবসাসহ বিভিন্ন ডিজিটাল সেবা নতুন গতি পাবে। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে, মানসম্মত সেবার বিস্তার ঘটবে এবং ব্যবহারকারীদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। একই সঙ্গে এটি একটি শক্তিশালী নতুন ইকোসিস্টেম গড়ে তুলবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, দক্ষতা উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং দেশে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের পরিসরকে আরও বিস্তৃত করবে।

হোস্টিং ডটকমের সিইও সেব ডি লেমোস বলেন, দাম ও প্যাকেজ নিয়ে আমরা প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। খুব শিগগিরই বাংলাদেশি গ্রাহকদের জন্য দাম ও প্যাকেজের ক্ষেত্রে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি ও চাহিদা থাকে, সেটিও আমরা মাথায় রেখেছি। হোস্টিং ডটকমের অবকাঠামোয় ৩০ লাখের বেশি ওয়েবসাইট সক্রিয়, প্রতি ১৫ সেকেন্ডে নতুন একটি ওয়েবসাইট যুক্ত হচ্ছে এবং বিশ্বের ২০টির বেশি ডাটা সেন্টার ও এক হাজারের বেশি এক্সপার্টের সমন্বয়ে আমরা দ্রুত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করছি।

হোস্টিং ডটকমের বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, হোস্টিং ডটকমের বৈশ্বিক মানের হোস্টিং ও ডাটা অবকাঠামো বাংলাদেশি উদ্যোক্তা, স্টার্টআপ এবং ডিজিটাল ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। এর ফলে স্থানীয় প্রযুক্তি ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার পথে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X