কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন রাশেদ প্রধান

রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত
রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জরুরি বৈঠক শেষ করেছেন ১১ দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।

রাশেদ প্রধান বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি চরমোনাই পীর ও তাদের অনুসারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।’

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠক থেকে বের হয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি বলেন, ‘আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে এটা বলব না, আবার বের হয়ে গেছে এটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টায়।’

এদিকে, ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘১১-এর মধ্যে ১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে অংশ না নেওয়া ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারব।’

বৈঠকে উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন কালবেলাকে বলেন, ‘বৈঠকের বিষয়ে আমাদের যে সময়টাতে দাওয়াত দেওয়া হয়েছে, এই সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল না।’

বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ শীর্ষ নেতারা।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১০

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

১১

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

১২

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

১৩

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

১৪

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৫

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

১৬

দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

১৭

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

১৮

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

১৯

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

২০
X