কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পে-স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কমিশন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত আগের মতো ২০টি গ্রেডই বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার নির্ধারণ নিয়ে সিদ্ধান্তহীনতার কারণে পুরো কাঠামো এখনো ঝুলে আছে।

পে-কমিশন সূত্র জানিয়েছে, গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা পুনর্গঠনের প্রস্তাব থাকলেও প্রশাসনিক জটিলতা এড়াতে বর্তমান ২০টি গ্রেডই রাখার সুপারিশ করতে যাচ্ছে কমিশন।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান, গ্রেড সংখ্যায় কোনো হাত না দিয়েই বেতন বাড়ানোর সুপারিশ করা হবে।

এদিনের সভায় বেতন কাঠামোর পাশাপাশি পেনশন ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ভাতার বিষয়ে আলোচনা হলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন। এই অঙ্কটি চূড়ান্ত না হওয়ায় বাকি সব বিষয় আটকে আছে।

সূত্র বলছে, সর্বনিম্ন বেতনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না কমিশনের সদস্যরা। আগামী ২১ জানুয়ারি পরবর্তী সভায় এ বিষয়ে পুনরায় আলোচনা হবে। এর আগে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা বলে সর্বনিম্ন বেতন কত হবে, তার একটি সবুজ সংকেত নিতে পারেন। এর আগে বেতন বৈষম্য কমাতে বেতনের অনুপাত ১:৮ রাখার কথা শোনা গিয়েছিল।

এদিকে কমিশনের খণ্ডকালীন এক সদস্য আজ (বৃহস্পতিবার) পদত্যাগ করেছেন। তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার।

ঢাবি রেজিস্ট্রার ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে জানিয়েছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য করা ৩৩টি সুনির্দিষ্ট সুপারিশের কোনো প্রতিফলন না দেখে তিনি সরে দাঁড়িয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১০

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১১

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১২

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৩

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৪

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৫

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৬

হজে বিমান ভাড়া কমল

১৭

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৮

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৯

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০
X