কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত মিনিস্টার নাসরিন মুক্তির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

নাসরিন মুক্তি। ছবি : সংগৃহীত
নাসরিন মুক্তি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ হাইকমিশন লন্ডনে নিযুক্ত মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমা নাসরিন মুক্তির রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্যান্সারের মতো অত্যন্ত জটিল রোগে আক্রান্ত হয়েও নাসরিন মুক্তি তার দায়িত্ব পালনে অত্যন্ত সচেষ্ট ছিলেন। অসুস্থ হয়েও সরকারি দায়িত্ব পালনে তার আন্তরিকতা প্রশংসনীয়।’

উল্লেখ্য, বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য নাসরিন মুক্তি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। আজ (সোমবার) লন্ডনের একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নাসরিন মুক্তির পিতা জালাল উদ্দীন বীরউত্তম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি স্বামী, এক কন্যাসন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X