কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্রাজেডি : দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মাইলস্টোনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাকিন। ছবি : সংগৃহীত
মাইলস্টোনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাকিন। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।ওই শিক্ষার্থীর নাম মাকিন (১৪)। সে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাকিন গাজীপুর জেলা সদরের কোনাপাড়া এলাকার বাসিন্দা। সে মোহাম্মদ হোসাইনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাকিনের মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে উত্তরার বিমান বিধ্বস্ত ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাইলস্টোনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) মারা গেছে। আয়মানের বাড়ি শরীয়তপুর জেলার বেদরগঞ্জ থানার বাসুদেবপুর গ্রামে। সে ওই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।

এদিকে শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সর্বশেষ তথ্য জানিয়ে তালিকা প্রকাশ করে।

পোস্টে উল্লেখ করা হয়, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৫১ জন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির সংখ্যা ৪১ ও মৃত্যু ১৪, সম্মিলিত সামরিক হাসপাতাল (ঢাকা) ভর্তি রয়েছে ৮ ও মৃত্যু ১৫ জনের, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ১ ও মৃত্যু ৪, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ১ ও মৃত্যু ৫ জনের, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার ভর্তি ৬ ও মৃত্যু একজনের (অজ্ঞাত), ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে কেউ ভর্তি নেই ও মৃত্যু ১ জনের, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল একজন ভর্তি ও সেখানে কোনো মৃত্যুর তথ্য নেই।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ৩২ জন। এ দুর্ঘটনায় এখনো ১৬৫ জন চিকিৎসাধীন।

এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X