ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মানবাধিকারকে সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে : আসিফ নজরুল

বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : কালবেলা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে না। সবার রিয়েলাইজেশন (উপলব্ধি), আত্মশুদ্ধি লাগবে।’

শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির’ উদ্যোগে আয়োজিত ১১তম মানবাধিকার সম্মেলন-২০২৫ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা লাগবে। আমাদের আত্মসমালোচনা করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। এগুলোর সঙ্গে যখন আমরা আইনগত পরিবর্তন করব, প্রাতিষ্ঠানিক পরিবর্তন করব, তখন একটা সত্যিকার অর্থে পরিবর্তন আসতে পারে।’

আইন উপদেষ্টা বলেন, ‘রাষ্ট্রের প্রধান ৩টি অঙ্গ সবচেয়ে আগে ফিক্সড করা দরকার। সেগুলো হলো- নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। আগে এ তিনটি অঙ্গের প্রবলেম সলভ (সমস্যা সমাধান) করতে হবে। এখানে প্রবলেম রেখে তথ্য কমিশন করে, হিউম্যান রাইটস কমিশন করে, সেমিনার সিম্পোজিয়াম করে কোনো লাভ হবে না।’

মানবাধিকার প্রতিষ্ঠা একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘অনেকে মনে করে, মানবাধিকার বাস্তবায়ন ইউরোপে হয়েছে, আমেরিকায় হয়েছে। তারা নিজের দেশের ভেতরে করেছে। কিন্তু তারা সারা পৃথিবীতে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করার কাজে নিয়োজিত আছে।’

আইন উপদেষ্টা বলেন, ‘ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়টা চলে গেলে তখন (সরকার) কি দানবে পরিণত হয়। সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি। যেটার কারণে আমাদের এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতাকে চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে হয়েছে। কত কঠিন ভয়াবহ মূল্য দিতে হয়েছে আমাদের, তা উপলব্ধির সার্বিকভাবে চিন্তাচেতনার প্রয়োজন আছে। আমরা আশাবাদী থাকব। কিন্তু আমরা যেন ইউটোপিয়ান হয়ে না যাই।’

সেমিনারে ঢাবির আইন অনুষদের ডিন ড. মুহম্মদ একরামুল হক বলেন, ‘কাগজে অনেক কথা লেখা থাকে। আমরা চাই, প্রোপার ইমপ্লিমেন্টেশন (বাস্তবায়ন)। মানবাধিকার যদি লঙ্ঘন হয়, তাহলে বিচার হবে আদালতে। কিন্তু আদালতকে যদি আমি ফ্যাসিজমের (স্বৈরাচারের) একটা অংশ করে ফেলি, তাহলে আমি সংবিধানে যতই ভালো কথা লিখি, সেটি কোনোদিন হবে না। বিচার বিভাগের স্বাধীনতা এটার সঙ্গে সম্পৃক্ত।’

তিনি বলেন, ‘হিউম্যান রাইটস এনফোর্সমেন্টের (মানবাধিকার প্রয়োগ) জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একটা বিশাল রোল (ভূমিকা) আছে। তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) বলতে হবে যে, আমি কোনো দলের দাস হিসেবে কাজ করব না, আমি আইন অনুযায়ী চলব।’

মুহম্মদ একরামুল হক আরও বলেন, ‘২০২৪ সালে অথোরিটারিয়ান রেজিম (কর্তৃত্ববাদী শাসনে) পতনের পর দেশের সামনে বিরল এক মোমেন্টাম এসেছে। এখন সময় দেশের বাস্তবতা অনুযায়ী গভর্নেন্সে (সরকারে) জবাবদিহিতা ও সংস্কার আনার। এসবের মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণের দিকে এগিয়ে যাওয়া যাবে।’

সেমিনারে আওয়ামী শাসনামলে গুম হওয়া ব্যারিস্টার আহমেদ বিন কাসেম (আরমান) ও মাইকেল চাকমা, গণঅভ্যুত্থানে আহত দুই জুলাই যোদ্ধা এবং শহীদ নাইমা সুলতানা এবং শাহরিয়ায় খানের মা বক্তব্য দেন।

শহীদ শাহরিয়ার খানের মা সানজিদা খান তার বক্তব্যে বলেন, ‘আমরা এমন রাষ্ট্রে বাস করি, যেখানে প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়। আমার ট্যাক্সের টাকায় কেনা গুলি আমার সন্তানের বুকে বিদ্ধ হয়েছে, আমার দেশের প্রতিরক্ষা বাহিনী আমার সন্তানের ঘাতক। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সন্তানরা রাজপথে নেমেছিল। আর সেখানেও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পৃথিবীর এমন কোনো দেশ হয়তো নেই, যে দেশের প্রতিরক্ষা বাহিনী ওই দেশের সাধারণ মানুষের ঘাতক।’

গুমের শিকার মাইকেল চাকমা বলেন, ‘আমাকে তুলে নেওয়ার পর আমার পরিবার, মানবাধিকার কর্মীসহ অনেকে আমাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেছে। একপর্যায়ে আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে। আমার বাবা মানসিকভাবে ভেঙে পড়ে মারা যান। তারা (পরিবার) একসময় আমার শেষকৃত্য করে নেয়। একটা পরিবার কতটুকু আশাহীন হলে শেষকৃত্য করে নেয়।’

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X