কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:১৩ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

আগামী ৩০ আগস্ট নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশে আসছেন না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের বিষয়টি জানানো হয়নি।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইতালির প্রধানমন্ত্রী। তাই এ ব্যস্ততার ফলে তিনি আসছেন না বলে জানা গেছে।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ৩০ আগস্ট ঢাকায় আসার কথা ছিল মেলোনির এবং ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। সেখানে ইতালির পক্ষ থেকে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করার কথা ছিল। এ ছাড়া মানব পাচার প্রতিরোধে করণীয় এবং বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত আলোচনাসহ ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক, যা এরই মধ্যে সই হয়েছে। এ সফরে তা বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X