কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চাকরির মেয়াদ বাড়ল র‍্যাবের ডিজি ও এসবি প্রধানের 

র‍্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমান ও স্পেশাল ব্রাঞ্চের প্রধান মো. গোলাম রসুল। ছবি : সংগৃহীত
র‍্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমান ও স্পেশাল ব্রাঞ্চের প্রধান মো. গোলাম রসুল। ছবি : সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুলের চাকরির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (৩১ আগস্ট) দুইজনকেই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে র‍্যাবের ডিজি শহিদুর রহমানের চাকরির মেয়াদ আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে এসবি প্রধানের চাকরির মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

অবসরোত্তর ছুটি তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে গত বছরের ১ অক্টোবর থেকে পরবর্তী এক বছর মেয়াদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় শহিদুর রহমানকে।

এ ছাড়া গত বছরের ৭ আগস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X