কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিডার ওএসএস প্ল্যাটফর্মে যুক্ত হলো আরও ৫ সেবা

বিডার সেবা উদ্বোধন অনুষ্ঠান। ছবি : কালবেলা
বিডার সেবা উদ্বোধন অনুষ্ঠান। ছবি : কালবেলা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেমে আরও পাঁচ সেবা যুক্ত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবাগুলো উদ্বোধন করা হয়।

নতুন যুক্ত হওয়া সেবাগুলো হলো— (১) ভূমি ক্রয় দলিল, (২) ইজারা দলিল, (৩) চুক্তিনামা নিবন্ধন দলিল, (৪) বায়না দলিল এবং (৫) আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি সংস্থার ১৩৭টি সেবা চালু রয়েছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হওয়ায় সংস্থার সংখ্যা দাঁড়াল ৪৭টি এবং সেবার সংখ্যা দাঁড়িয়েছে ১৪২টি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। আগামী তিন মাসের মধ্যে এ সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে।

তিনি জানান, বিডা-বেজাসহ সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ একটি সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম থেকে সব আইপিএর সেবা প্রদান সম্ভব হবে। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করেন।

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, ভূমি মন্ত্রণালয়ের সেবা শতভাগ ডিজিটাইজ করা হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে ভূমি মিউটেশন এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি। জাতীয় স্বার্থে বিনিয়োগকারীদের সর্বোচ্চ দ্রুততায় সেবা দিতে চাই।

আইন মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে হবে এবং জনগণকে সেবার ফি সম্পর্কে অবহিত করতে হবে, যাতে তারা হয়রানির শিকার না হন কিংবা কোনো তৃতীয় পক্ষ সুবিধা নিতে না পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X