কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

৩ জেলায় বন্যার পূর্বাভাস, সতর্কবাতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টানা বৃষ্টিতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে তিন জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলাগুলো হলো সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সতর্কবাতায় এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সতর্কবাতায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। এ দুই নদীর পানি আগামী তিন দিন ধরে বাড়তে পারে। এতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানানো হয়েছে ওই সতর্কবার্তায়। সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও মিজোরাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

এ ছাড়া আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এ কারণে দেশের কয়েকটি এলাকায় আগামী তিন দিন নদ নদীর পানি বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X