কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষের দিকে পৌঁছেছে। বিজয়া দশমীর দিনে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে দেশের রাজধানীসহ বিভিন্ন নদী ও পুকুরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন করা হচ্ছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোর থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের সমাগম লক্ষ্য করা গেছে। তারা দেবীর পায়ে অঞ্জলি অর্পণ করে বিজয়ার জন্য প্রার্থনা করেন। এরপর শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন স্থলে নিয়ে যাওয়া হয়। ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে উঠেছে পুরো পরিবেশ।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, মানুষের মন থেকে আসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, হিংসা ও লালসা দূর করাই বিজয়া দশমীর প্রধান তাৎপর্য। এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য সাধন করে।

পুরান ঢাকার লক্ষীবাজার থেকে আগত নবনীতা বর্মণ জানান, এই কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কেটেছে। মা দুর্গা আমাদের মাঝে ছিলেন, তাই আনন্দে ভরে উঠেছিল চারপাশ। কিন্তু আজ মা চলে যাচ্ছেন, সেই কষ্টে বুকটা ভরে উঠছে। আবারও এক বছরের অপেক্ষা। এবারের পূজায় আমি বিশেষ প্রার্থনা করেছি যেন আমাদের দেশ শান্তিময় হয়, সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নেমে আসে।

ধানমন্ডি থানার পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বিশ্বজিৎ রায় জানান, আমরা ভারাক্রান্ত হৃদয়ে মাকে বিদায় জানাতে এসেছি। মা আমাদের ধরাধামে এসেছিলেন আমাদের মঙ্গলের জন্য, অসুর বধ করার জন্য। আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি, যাতে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আগামীতে দেশ যেন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সব মানুষের মঙ্গল হয়, এটাই মায়ের কাছে প্রার্থনা ছিল।

এবার রাজধানীর ১০টি ঘাটে দুর্গাপূজার ২৫৪টি মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হচ্ছে। নির্বিঘ্নভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে থাকবে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির ৭ হাজার সদস্য। পাশাপাশি নৌ-দুর্ঘটনা এড়াতে টহল দিচ্ছে নৌ পুলিশ ও কোস্টগার্ড।

এইবার রাজধানীর মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হবে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদীর ১০টি ঘাটে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে বিনাস্মৃতি স্নান, ওয়াইস ও নবাববাড়ি ঘাটে। এ ছাড়া লালকুটি, মিলব্যারাক, পোস্তগোলা শ্মশান, বসিলা ব্রিজ, আমিনবাজার ও আশুলিয়ার ধউরে বিআইডব্লিউটিসি ফেরিঘাটেও বিসর্জন অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X