মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই : মেজর হাফিজ

ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, এ প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়েছে।

সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, প্রাথমিকভাবে বিএনপি গণভোটের বিষয়ে একমত ছিল না। তবে দলটির কাছে প্রতীয়মান হয়, গণভোটে রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না, এমনকি নির্বাচনই নাও হতে পারে।

তিনি বলেন, ‘এই বাস্তবতায় অনেকটা বাধ্য হয়েই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে।’

সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই হওয়া উচিত।

তিনি বলেন, ‘আমাদের দেশ এখনো এ ধরনের গণভোট ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। যে পদ্ধতিতে গণভোটের প্রচার চালানো হয়েছে, তাতেও নানা বিভ্রান্তি রয়েছে।’

গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X