রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএসসিসি প্রশাসক

সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে সিটি করপোরেশন

ঢাকেশ্বরী মন্দিরে বক্তব্য রাখছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত
ঢাকেশ্বরী মন্দিরে বক্তব্য রাখছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো প্রয়োজনে সিটি করপোরেশনকে পাশে পাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত মহানগর পরিবার দিবস-২০২৬ অনুষ্ঠানে এ কথা বলেন।

আবদুস সালাম বলেছেন, ভবিষ্যতে পূজা-পার্বণ বা যে কোনো অনুষ্ঠানে অফিসিয়ালি ঢাকা সিটি করপোরশন আপনাদের সঙ্গে থাকবে। যে কোনো ব্যাপারে অফিসিয়ালি থাকবে। সহযোগিতা আর্থিক হোক বা মানসিক হোক- যে কোনো সহযোগিতায় সিটি করপোরেশন আপনাদের পাশে থাকবে।

এ সময় নির্বাচনে দাঁড়ালে বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আবদুস সালাম বলেন, আপনাদের এমপি হাবিবুর রহমান হাবিব আছেন এবং আমি প্রশাসক হিসেবে আছি এবং আপনারা যদি আমাকে ভবিষ্যতে নির্বাচিত করেন তাহলে আমরা দুজন মিলে বলতে পারি, অন্তত বাকি যতদিন আছি আপনাদের পাশে আছি।

সালাম আরও বলেন, আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবো। আপনাদের পরিবারের সদস্য হিসেবেই থাকবো। ডাল-তলোয়ার হিসেবে আপনাদের পাশে দাঁড়াবো।

বিএনপি সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে দেখেন সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। কিন্তু আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস হারান নাই। তিনি সাহসের সঙ্গে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।

আবদুস সালাম বলেন, আমরা বিশ্বাস করি, দেশ থেকে যদি দুর্নীতি লোপাট করা যায়, ভেদাভেদ দূর করা যায় এবং আমরা ঐক্যবদ্ধ হিসেবে দাঁড়াতে পারি তাহলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবেই যাবে। কেউ বাংলাদেশকে রুখতে পারবে না।

তিনি আরও বলেন, ধর্ম দিয়ে আমাদের আলাদা করা যাবে না। বাংলাদেশের মানুষের যার যার ধর্ম তার তার, কিন্তু দেশ সবার। এই নীতিতে আমরা সবাই বিশ্বাস করি। ভবিষ্যতে আমাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন- ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X