কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৪২ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ
ফ্লোটিলায় ইসরায়েলের হামলা

শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণযান জব্দের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, ইসরায়েল মানবতার পরিপন্থী এক বর্বর শক্তি, যারা কোনো আন্তর্জাতিক আইন-কানুন মানে না এবং নিজেদের স্বার্থ রক্ষায় নির্দ্বিধায় মানবিক উদ্যোগকেও আক্রমণ করে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দেওয়া বিবৃতিতে তিনি বলেন, “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এতে অংশ নিয়েছে ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ। যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে এ উদ্যোগে যুক্ত হয়েছেন শহিদুল আলম। অথচ ইসরায়েল এ মহৎ মানবিক উদ্যোগকে সশস্ত্রভাবে প্রতিহত করে ত্রাণসামগ্রী জব্দ করেছে। এটি আসলে গোটা বিশ্বের সঙ্গে এক প্রকার যুদ্ধ ঘোষণা।”

তিনি আরও বলেন, “ইসরায়েলকে এখনই প্রতিহত করতে না পারলে তারা একসময় ইউরোপের টুটিও চেপে ধরবে। এখন ইউরোপীয় সরকারগুলো কী পদক্ষেপ নেয়, তা-ই হবে মূল পরীক্ষা—তারা নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বর্বর ইসরায়েলের প্রতি নীরব থাকবে।”

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, “আমাদের নাগরিক শহিদুল আলমের নিরাপত্তা রক্ষায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে বৈশ্বিক মানবিক উদ্যোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠকে আরও উচ্চকিত করতে হবে।”

ঘোষণা দিয়ে তিনি জানান, আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে, যেখানে ইসরায়েলের এই আগ্রাসী আচরণের প্রতিবাদ জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X