কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীতে ট্রাফিক ফাইন বা জরিমানা সংক্রান্ত ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা করার ঘটনা বাড়ছে। ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ওটিপি ও লিংক পাঠিয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা করে যাচ্ছে প্রতারকদের একটি চক্র।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্র জানায়, সম্প্রতি অনেক নাগরিক ট্রাফিক ফাইন সংক্রান্ত এমন বার্তা পাচ্ছেন, যেখানে একটি লিংকে ক্লিক করতে বলা হচ্ছে বা ওটিপি কোড দিতে বলা হচ্ছে। পরে সেই তথ্যের মাধ্যমে প্রতারকরা ব্যাংক বা মোবাইল ফিন্যান্স অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

নগরবাসীকে সতর্ক করে পুলিশ বলছে, কোনো ওটিপি কোড কারও সঙ্গে শেয়ার করবেন না এবং অচেনা লিংকে প্রবেশ থেকে বিরত থাকবেন।

কেউ এ ধরনের সন্দেহজনক কোনো বার্তা পেলে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১০

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১১

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১২

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৩

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৪

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৫

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৬

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৭

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৮

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৯

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

২০
X