কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যেকোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের নম্বরে ১০টির বেশি মোবাইল সিম থাকলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো স্বেচ্ছায় বাতিল করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব গ্রাহক স্বেচ্ছায় তার নামে থাকা অতিরিক্ত সিম বাতিল করবেন না, কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নিয়েছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমকার্ডগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে।

মোবাইল থেকে *16001# নম্বরে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে গ্রাহকরা জানতে পারবেন, তাদের নামে কতটি সিম নিবন্ধিত আছে।

বিটিআরসি জানিয়েছে, অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বর্তমানে দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X