কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
ঢাবি সাদা দলের বিবৃতি

এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

পুলিশের জলকামান। ছবি : সংগৃহীত
পুলিশের জলকামান। ছবি : সংগৃহীত

তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার (১৩ অক্টোবর) এ নিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

সংগঠনটি মনে করে, ন্যায্য ও মৌলিক অধিকার আদায়ের দাবিতে সভা-সমাবেশ করা নাগরিক অধিকার। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন তার ব্যতিক্রম বলে আমরা মনে করি না। কিন্তু গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোড়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য সর্বোপরি অপ্রত্যাশিত।

বিবৃতিতে বলা হয়, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি পুরোটাই শিক্ষকদের মৌলিক অধিকার এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অপরিহার্য। তাদের কর্মসূচিতে পুলিশের হামলা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভকে দমন করার একটি অশুভ প্রচেষ্টা। এটি গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকারের লঙ্ঘন।

ঢাবি সাদা দলের নেতারা বলেন, সরকারকে দ্রুত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্দোলনকারী শিক্ষকদের ওপর হামলায় জড়িত সব পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেইসঙ্গে শিক্ষাক্ষেত্রে জাতীয়করণের প্রক্রিয়া শুরুর জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা এ ঘটনাকে নিন্দা জানিয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আশা করি, সরকার শিক্ষকদের ন্যায্য দাবি ও অধিকারকে গুরুত্ব দিয়ে তাদের দাবি মেনে নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X