কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান চরমোনাই পীরের

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের প্রতিনিধিদল চরমোনাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি : কালবেলা
সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের প্রতিনিধিদল চরমোনাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি : কালবেলা

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম। আগামী ১৫ নভেম্বর এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের প্রতিনিধিদল চরমোনাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের সদস্য সচিব আল্লামা মহিউদ্দীন রব্বানীর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মহাসম্মেলনের দাওয়াত নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে ছিলেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমদ যুগ্ম আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীম। এ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কিফায়েতুল্লাহ কাশফী।

প্রসঙ্গত, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর (শনিবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন আহবান করা হয়েছে। উক্ত মহাসম্মেলনে বিশ্বের খ্যাতিমান ইসলামিক স্কলার ও ওলামায়ে কেরাম দাওয়াত গ্রহণ করেছেন। সৌদি আরব, মিশর, পাকিস্তান, ভারতসহ আরও বিভিন্ন দেশের একাধিক বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম এই সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১১

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৩

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৪

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৫

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৭

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৮

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৯

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

২০
X