কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ৩ দলকে প্রতীক দিয়ে বিজ্ঞপ্তি জারি ইসির, কে কী পেল 

নির্বাচন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স
নির্বাচন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে প্রতীক পাওয়া এসব রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানোর অনুরোধ করেছে ইসি।

এর আগে এনসিপি ‘শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন পেয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লিখেছেন, এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। এনসিপির নিবন্ধন কাজে যারা দিন-রাত এক করে কষ্ট করেছেন, তাদের অভিনন্দন।

এদিকে ভেরিফায়েড ফেসবুকে একই তথ্য জানিয়েছেন দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল।

নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর: শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১১

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১২

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৩

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৪

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৬

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৭

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৮

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

২০
X