কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি দেশে ফিরবেন কাল

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে আগামীকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে আগামীকাল সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান।

তিনি সেখানে ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’, ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’ এবং পাশাপাশি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ চলে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট- আসিয়ান-এর ২০২৩ সালের সভাপতি জোকো উইদোদোর (জোকোই) আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ায় তার পাঁচ দিনের সফর শেষ করে ৮ সেপ্টেম্বর বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেন। সিঙ্গাপুরে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান।

আগামীকাল সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টায় ঢাকা পৌঁছার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১০

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১১

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১২

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৩

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৪

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৫

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৭

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৮

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৯

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

২০
X