বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ডানকি’ দেখবেন রাষ্ট্রদূতরা

ডানকি সিনেমার একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
ডানকি সিনেমার একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

‘অবৈধ অভিবাসন’ নিয়ে নির্মিত সিনেমা ‘ডানকি’। রাজকুমার হিরানির এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। বন্ধুত্ব ও ভালোবাসার মাঝে অবৈধ পথে বিদেশ যাত্রাকে ঘিরে নির্মিত এই ছবিটি দেখে প্রশংসা করেছেন দর্শক-সমালোচকরা।

দুদিন আগেই ভারতের রাষ্ট্রপতি ভবনে দেখানো হয়েছে ‘ডানকি’। এবার ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখবেন এই সিনেমা। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। খবর পিঙ্কভিলার।

রাজকুমার হিরানির টিমের এক সদস্য জানিয়েছেন, ওই প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন। এ ছাড়াও জার্মানি, বেলজিয়াম, তুরস্ক, স্পেন, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ডের প্রতিনিধিরা দেখবেন ছবিটি।

উপমহাদেশ থেকে প্রতি বছর হাজারো মানুষ অবৈধ পথে ইউরোপ-আমেরিকা পাড়ি জমানোর চেষ্টা করেন। এতে অনেকের প্রাণহানি ঘটে। অনেকে আবার ব্যর্থ হয়ে ফিরে আসেন দেশে। তাদের ঝুঁকিপূর্ণ ওই যাত্রাপথকে বলে ‘ডানকি রুট’। সেটা থেকে এই সিনেমার নামকরণ।

ছবিটিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। ২১ ডিসেম্বর থেকে চলচ্চিত্রটি ভারত, বাংলাদেশসহ বিশ্বজুড়ে চলছে। ইতোমধ্যে সিনেমাটির বৈশ্বিক বক্স অফিস কালেকশন আড়াইশ কোটি রুপি ছাড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X