কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের বিষয়ে খোলাসা করলেন উপদেষ্টা আসিফ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৯ নভেম্বর) বিকালে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হতে আসেন উপদেষ্টা আসিফ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পদত্যাগ ইস্যুতে আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করব, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।

তিনি বলেন, ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটা এখানে নিয়ে এসেছি। ভোটটা যেন অপচয় না হয়।

সাংবাদিকরা জানতে চাইলেন যে কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন, এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কোথা থেকে করব, এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা নিশ্চিত, ঢাকা থেকে নির্বাচনে অংশ নেব।

রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার বিষয়ে উপদেষ্টা বলেন, আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখল, সেটি আমার দেখার বিষয় নয়। এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে এককভাবে নির্বাচন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১০

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১১

টিভিতে আজকের যত খেলা

১২

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৩

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৪

স্বর্ণের আজকের বাজারদর

১৫

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৬

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৭

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৯

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

২০
X