কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ ধর্মীয় সমাবেশ। চলবে দুপুর ২টা পর্যন্ত।

মহাসম্মেলনের মিডিয়া সমন্বয় বিভাগ কালবেলাকে জানায়, আগে বিক্ষিপ্তভাবে এই সম্মেলন হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন হচ্ছে। এতে দেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভারত, পাকিস্তান ও সৌদি আরবসহ ৫ দেশের বরেণ্য আলেমরা যোগ দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, শনিবার বেলা ১২টার দিকে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় মঞ্চে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী,ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা।

সম্মেলনকে কেন্দ্র করে শনিবার ভোর থেকেই উপচে পড়া ভিড় দেখা দেখা গেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজিত এ সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ পায়ে হেঁটে, নিজস্ব যানবাহনে, বাসে এবং মেট্রোরেলে সম্মেলনস্থলে পৌঁছান।

মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১২

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৪

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৬

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৮

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৯

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

২০
X