ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রাণীর মৃত্যু নিশ্চিত। তাই পৃথিবীর কোলে জন্ম নিলে একদিন মারা যেতে হবে। মায়াঘেরা দুনিয়ার রূপ-রঙ ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হবে— যেখানে কেউ কারও বন্ধু হবে না, হবে না শত্রুও। নিজের দায়িত্ব নিজেই নিতে হবে।

এ প্রসঙ্গে রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।’ (সুরা আলে ইমরান : ১৮৫, সুরা আনকাবুত : ৫৭)

সুরা নাহলে আল্লাহতায়ালা বলেন, ‘অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (আয়াত : ৬১)

মৃত্যুর পর পরকালীন জীবনের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যারা এ মঞ্জিল থেকে সহজে মুক্তি পাবেন, তাদের বাকি মঞ্জিলগুলো সহজ ও আরামদায়ক হবে। আর যারা এ মঞ্জিলে শাস্তি পাবেন, তাদের পরবর্তী মঞ্জিলগুলো আরও ভয়ংকর হবে।

হাদিসে এসেছে, কেউ মৃত্যুবরণ করলে দ্রুত তার গোসল, কাফন, জানাজা ও দাফনের কাজ যথাসম্ভব সম্পন্ন করা উচিত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করবে। যদি সে নেক ব্যক্তি হয়, তবে তাকে তোমরা তার কল্যাণের নিকটবর্তী করে দিলে; আর যদি অন্য কিছু হয়, তবে মন্দকে তোমাদের কাঁধ থেকে সরিয়ে দিলে। (বোখারি : ১৩১৫)

তবে, মৃতকে দাফন করার ক্ষেত্রে একটি কথা প্রায়ই শোনা যায় যে, মসজিদের পাশে কবর হলে কবরের আজাব কম হয়। তাই প্রশ্ন জাগে, আসলেই এ কথা সত্য কি না। শরিয়তে এই কথার কোনো ভিত্তি আছে কি না।

এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বলেন, ‘মসজিদের পাশে কবর দিলে এর আলাদ কোনো উপকারিতা আছে কি না, এটাকে আমরা দুভাবে দেখতে পারি।’

‘প্রথমত, শরিয়তের দিকে আমরা যখন তাকাই তখন দেখা যায়, মসজিদ-মাদ্রাসার আঙিনায় বা পাশে কবর দিলে বিশেষ কোনো ফজিলত আছে, এমনটা কোরআন-হাদিসের কোথাও বলা হয়নি। এটা বলা হয়নি যে, এখানে দিলে অতিরিক্ত ফজিলত হবে, সওয়াব হবে।’

তিনি বলেন, ‘হাঁ, কবরস্থানগুলো মসজিদের আশপাশে থাকা ভালো। কারণ এতে মসজিদের মুসল্লিরা প্রতিনিয়ত কবর জিয়ারতের আমলটা করতে পারেন এবং কবরবাসীকে যতবার দেখেন ততবার দোয়া করার সুযোগ পান। সেজন্য কবরস্থান মসজিদের আশেপাশে ভালো। কিন্তু কবরস্থান যদি দূরে হয় তাহলে সেক্ষেত্রে মসজিদ-মাদ্রাসার পাশে একটা সিঙ্গেল কবর দেওয়া, এটা সুন্নাহ নয় । সুন্নাহ হলো সাধারণ মানুষের সঙ্গে কবর দেওয়া। অর্থাৎ, গণকবর হওয়া।’

‘দ্বিতীয়ত, আল্লাহর রহমত বান্দার প্রতি আসার জন্য অনেক সময় বাহানা তালাশ করে। এখন ধরুন একজন মানুষের অনেক গোনাহ আছে, তিনি আল্লাহর রহমত পাওয়ার জন্য উসিলা খুঁজছেন যে, আল্লাহ আপনার ঘরের পাশে কবর হলে যদি আপনি একটু রহম করেন— এরকম আল্লাহর প্রতি সুধারণা থেকে তাঁর রহমত লাভের আশায় কেউ যদি এমনটা করেন, এটা জাস্ট রাব্বুল আলামিনের প্রতি তার একটা চাওয়া। তো আল্লাহ তায়ালা তার প্রতি রহম করতেও পারেন। সেটাকে আমরা ‘আল্লাহর রহমত হবে না’, এমনটা মাসআলা দিয়ে দিতে পারি না। কারণ, এটা সম্পূর্ণ আল্লাহর সিদ্ধান্ত। তবে এ কথা সত্য যে, আলাদা আলাদা বা মসজিদের পাশে কবর দেওয়া সুন্নাহ নয়।’

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১০

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১১

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১২

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৩

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৪

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৫

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৬

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৭

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৮

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৯

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২০
X