কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড : ডিএমপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার তালেবুর রহমান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তালেবুর রহমান বলেন, গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসে রাজধানীতে ১৮টি হত্যাকাণ্ড হয়েছে। বেশিরভাগ ঘটনায় দোষীদের আমরা দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ নানা করণে এসব হত্যাকাণ্ড ঘটেছে।

এ সময় তিনি বলেন, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে একজনকে, যার নাম জনি।

তদন্তের বিষয়টি জানিয়ে তালেবুর রহমান বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যায়নি। দোষীদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে। তিনি আরও জানান, রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১০

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১১

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১২

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৪

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৫

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৬

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৭

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৮

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৯

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

২০
X