কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগর এখন বেশ বিক্ষুব্ধ। মালাক্কা প্রণালি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, যতই শক্তিশালী হোক না কেন ‘শেন-ইয়ার’র বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। একইভাবে বঙ্গোপসাগরের লঘুচাপটিও ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলাদেশের দিকে আসার আশঙ্কা নেই।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ বা ‘সেনিয়ার’ নামকরণ করেছে। ‘শেন-ইয়ার’ শব্দের বাংলা অর্থ ‘সিংহ’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X