ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার থেকে টঙ্গীতে ৫ দিনের জোড় শুরু

ইজতেমার পুরোনো ছবি
ইজতেমার পুরোনো ছবি

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এ জোড় শুরু হবে। শেষ হবে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর)।

কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তাবলীগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, প্রতিবছর বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। অনেকে এটাকে জোড় ইজতেমাও বলেন। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি (কাজের ফলাফল) পেশ করেন এবং মুরুব্বিদের থেকে রাহবারি (নির্দেশনা) নেওয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরুব্বিরা ইতোমধ্যেই টঙ্গীতে সমবেত হয়েছেন।

ইজতেমার মুরুব্বিদের সূত্রে জানা গেছে, পাঁচ দিনের জোড় তাবলিগ জামাতের এক ঐতিহ্য বিশেষ। দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানোর বিশেষ আয়োজন। এখান থেকেই সারাবছরের কাজের সঠিক নকশা ও দিক-নির্দেশনা নির্ধারিত হয়।

হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, জোড় ইজতেমায় কেবল ৩ চিল্লার সাথী এবং কমপক্ষে ১ চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন। এতে করে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে।

জোড় উপলক্ষে স্থানীয় প্রশাসন এবং সেবা সংস্থাগুলো প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। নিরাপত্তার জন্য তাবলিগের স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনি মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X