কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিক শাকিল ফারুকের বাবা মারা গেছেন

ওমর ফারুক লিটন। ছবি : কালবেলা
ওমর ফারুক লিটন। ছবি : কালবেলা

দৈনিক কালবেলার অতিরিক্ত বার্তা সম্পাদক শাকিল ফারুকের বাবা ওমর ফারুক লিটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (০১ ডিসেম্বর) ভোর ৬টায় বারডেম জেনারেল হাসপাতালের চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এর আগে সোমবার শেষ রাতে রামপুরার পূর্ব হাজিপাড়ায় নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বারডেম জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে বারডেম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। এর আগে করোনাকালীন তিনি শ্বাসতন্ত্রের রোগে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টায় রাজধানীর রামপুরার পূর্ব হাজিপাড়া জামে মসজিদে জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

ওমর ফারুক লিটন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে শাকিল ফারুক দৈনিক কালবেলায় অতিরিক্ত বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওমর ফারুক লিটনের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, প্রকাশক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কালবেলা মিডিয়া লিমিটেডের পরিচালক কামরুল হাসান পিন্টু এবং কালবেলা পরিবারের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X