কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রতিনিধিসহ সর্বস্তরের হিন্দুধর্মাবলম্বীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসকরা তাকে বিশেষ নজরদারিতে রাখেন। অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে ব্রিটিশ বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছান। একই দিনে রাতের দিকে চীন থেকে চার সদস্যের আরেকটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছানোর পর এভারকেয়ার হাসপাতালে যায়।

পরে তাকে লন্ডন পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X