কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পাসেই আড়ংয়ে চাকরির সুযোগ

আড়ং
এইচএসসি পাসেই জনবল নেবে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। গ্রাফিক্স : কালবেলা

এইচএসসি পাসেই জনবল নেবে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি তাদের সিসিটিভি টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি—

প্রতিষ্ঠানের নাম : আড়ং

পদের নাম : সিসিটিভি (CCTV) টেকনিশিয়ান

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান (বিশেষ করে ইলেকট্রিক্যাল/কারিগরি শিক্ষা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।

অন্যান্য যোগ্যতা

১. সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা বা কারিগরি সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৩. সিসিটিভি, এক্সেস কন্ট্রোল, ফায়ার অ্যালার্ম ও অন্যান্য ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেম (ডিভিআর/এনভিআর, আইপি)।

৪. ক্যামেরা, ফায়ার প্যানেল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

৫. প্রাথমিক নেটওয়ার্কিং জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৬. যে কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সমাধান করার সক্ষমতা থাকতে হবে।

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২৯ এপ্রিল ২০২৬

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X