কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। সম্প্রতি বৃষ্টির কারণে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

২৭৫ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে ভারতের রাজধানী ‘দিল্লি’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময় ২৫২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ‘ঢাকা’।

এদিকে ২৪২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের শহর ‘কায়রো’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১০

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১১

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৪

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৫

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৬

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৭

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৮

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৯

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

২০
X