কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

নির্বাচন কমিশনের লোগো। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় তারা একান্ত বৈঠকে বসেন। বৈঠকে তিনশজন বিচারক চান সিইসি নাসির উদ্দিন। প্রধান বিচারপতিও সহযোগিতার আশ্বাস দেন।

দুপুর দেড়টার দিকে তপশিল ঘোষণার আগে প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। এবার তিনি একাই যান, সঙ্গে ছিলেন শুধু তার সচিব।

সূত্র জানায়, বৈঠকে সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত মামলা, তপশিল ঘোষণার পর রিট যেন নির্বাচনী কার্যক্রম ব্যাহত না করে সে বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচন চলাকালে বিচারকদের ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন নিয়েও কথা বলেন সিইসি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তপশিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে ভাষণ ধারণ ও সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দেয় নির্বাচন কমিশন। সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১০

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১১

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১২

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৩

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৪

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৫

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৭

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৮

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৯

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০
X