কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার তারের ক্রেতা মো. মাহাবুব হাসানকে (৩৪) কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১২ জুন) বিকেলে আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিএমপির (সিটিটিসি) টিমের উপ-পুলিশ পরিদর্শক ইনজামুল হোসেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী,গত ২২ মে সকাল ১০টা হতে ১ জুন সকাল ১০টার মধ্যে যেকোনো সময় বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে পুরাতন ভবন-১, ২ ও ৩ এর ছাদ থেকে বিটিসিএলের জোড়ার কপার ক্যাবল চুরির ঘটনা ঘটে। আনুমানিক ১১০ মিটার দীর্ঘ চুরি হওয়া সরকারি ক্যাবলের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা। এই ঘটনায় (বিটিসিএল) জুনিয়র সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ ও আধুনিক তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত ৪ জুন (বৃহস্পতিবার) বিকেলে সচিবালয় এলাকা থেকে আউট সোর্সিংয়ে কর্মরত রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।পরেরদিন তাদের পাচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জন চুরির দায় স্বীকার করে এবং জানায় যে, সে চুরিকৃত ক্যাবলের ভেতরের মূল্যবান তামা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’ নামক ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে।​রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালের মূল ক্রেতা মো. মাহবুব হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে আসামি চোরাই তার ক্রয়ের বিষয় স্বীকার করলেও কোথায় রাখছে তা অস্বীকার করছে। এজন্য তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন 

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

১০

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

১১

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

১২

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

১৩

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

১৪

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী

১৫

প্রতিশ্রুতি নয়, বিএনপি বাস্তব উন্নয়নে বিশ্বাসী: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

ইসলামী ব্যাংককে আবার এস আলমকে দেওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

১৭

প্রাথমিকে সংগীত-নৃত্যকে ‘বাধ্যতামূলক করার উদ্যোগ’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১৮

খুলনায় হাসপাতালে আগুন : বেজমেন্টে ছিল বিপুল সিলিন্ডার ও ডিজেল

১৯

আমি ক্ষমতায় থাকতে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না : নেতানিয়াহু 

২০
X