কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আইএসপিআরের লোগো। ছবি : সংগৃহীত
আইএসপিআরের লোগো। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও আটজন।

শনিবার (১৩ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের কর্তৃক ইউএন ঘাটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত ও ৮ জন আহত হয়েছেন। যুদ্ধ চলমান রয়েছে।

এদিকে, দেশটির হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের ভবনে হামলা হয়েছে। এই হামলায় ছয়জন নিহত হয়েছেন।

ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড পেজের এক পোস্টে বলা হয়েছে, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে ছয় জন শান্তিরক্ষী নিহত এবং আট জন শান্তিরক্ষী আহত হয়েছেন বলেও এতে জানানো হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

সেনাবাহিনীর ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন 'ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই' (UNISFA)-তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১০

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১১

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১২

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৩

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৪

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৫

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

২০
X