কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

শাহবাগ মোড়ে ছাত্র-জনতার ফজরের নামাজ আদায়

শাহবাগ মোড়ে ফজর আদায়। ছবি: সংগৃহীত
শাহবাগ মোড়ে ফজর আদায়। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাতভর শাহবাগ অবরোধ করেছেন ছাত্রজনতা। রাতভর তারা মোড়ে অবস্থানের পর সেখানে ফজরের নামাজ আদায় করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে শাহবাগ মোড়ে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, ফজরের আজানের সময় ছাত্র-জনতা শাহবাগ মোড়ে ফজরের আজান দেন। এরপর তারা সেখানেই ফজরের নামাজ আদায় করেন। এখনও পর্যন্ত তারা মোড়টিতে অবস্থানে রয়েছেন।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলমান আলোচনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা।

স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘দয়া করে সংযত হন। কারও উসকানিতে পা দিয়েন না। আমাদের সময়ের বীর হাদিকে ঘিরে আলোচনা কোন শক্তি কোন দিকে ঘোরাতে চায়, সেটা সচেতনভাবে মাথায় রাখতে হবে।’

তিনি ইঙ্গিত দেন, হাদির মৃত্যু-পরবর্তী আবেগকে ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি জটিল করে তুলতে চাইছে। এ ধরনের চেষ্টার বিরুদ্ধে সচেতন অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X