কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ঐক্য পরিষদ

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদ, জড়িতদের শাস্তি দাবি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস নামের এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

একইসঙ্গে অবিলম্বে ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে। জানা গেছে, নিহত দিপু চন্দ্র দাস (২৮) জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।

ঐক্য পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দিপু চন্দ্র দাস নামের এক গার্মেন্টস শ্রমিককে একদল দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে সম্প্রীতি ক্ষুণ্নের উসকানি দিয়েছে।

পরিষদ এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অনতিবিলম্বে এ ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১০

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১১

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১২

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৩

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৪

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৫

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৬

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৭

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৯

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

২০
X