মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে কি না, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। ছবি : সংগৃহীত
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। ছবি : সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে, এমন কোনো তথ্য তার জানা নেই।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা পরিষদ পুর্নগঠন হচ্ছে, এ জাতীয় গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে কোনো খবর তার কাছে নেই।

বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমন তথ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সেসব সংবাদে দাবি করা হয়েছিল, সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১১

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১২

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৩

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৫

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৬

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৭

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

২০
X