কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

আগ্রাসন বিরোধী আন্দোলনের লোগো। ছবি: সংগৃহীত
আগ্রাসন বিরোধী আন্দোলনের লোগো। ছবি: সংগৃহীত

রাজনৈতিক আগ্রাসন, আধিপত্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে গণআন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ‘জুলাই বীর সম্মাননার’ আয়োজন করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ৯টা থেকে ঢাকার কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের স্মরণে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

মঙ্গলবার আগ্রাসন বিরোধী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে এতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে রাজনৈতিক প্রেসক্রিপশন ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজ ৭ জানুয়ারি ২০২৬, বুধবার সকাল ৯টা হতে ঢাকার কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, আগ্রাসন বিরোধী আন্দোলন ভবিষ্যতেও আপোষহীনভাবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ন্যায্য অধিকারের পক্ষে কাজ করে যাবে। সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করছে জেএএম সংস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১০

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১১

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১২

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৩

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৪

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৫

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৬

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৭

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৮

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৯

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

২০
X