কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৬৫ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন সরকারি কর্মকর্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিনা অনুমতিতে ৬৫ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফারুকুল ইসলামকে চাকরি থেকে বরাখাস্ত করা হয়েছে।

দায়িত্বে অবহেলা ও পলায়নের অভিযোগে আবাসন পরিদপ্তরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ (১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়।

গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করে ওই কর্মকর্তাকে চাকরি থেকে বরাখাস্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়, সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফারুকুল ইসলামের অনুকূলে মন্ত্রণালয় থেকে গত ২৫ সেপ্টম্বর হতে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন অথবা প্রস্থানের তারিখ হতে ১৫ দিনের বহিঃ বাংলাদেশ ছুটি মঞ্জুর করা হয়। তিনি ছুটি যথাসময়ে ভোগ না করে ৫ অক্টোবর হতে ১৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের বহিঃ বাংলাদেশ ছুটি ভোগ করতে ইচ্ছুক। এই মর্মে আবেদন দাখিল করেন।

আবেদন অনুযায়ী, তার অনুকূলে মঞ্জুরিকৃত ছুটির মেয়াদ ১৯ অক্টোবর অতিক্রান্ত হলেও তিনি কর্মস্থলে যোগদান করেননি। ২০ অক্টোবর হতে অদ্যাবধি ২৩ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে ৬৫ দিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। যা সরকারি কর্মচারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮এর বিধি-৩ (গ) এর আওতায় পলায়নের সামিল। মোহাম্মদ ফারুকুল ইসলাম, উপ-পরিচালক, সরকারি আবাসন পরিদপ্তরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ১২ (১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরাখাস্ত করা হলো। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X