কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে : প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র‍্যাবের এক কর্মকর্তা নিহতের ঘটনায় ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভার বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘আজকের সভায় এই বিষয়ে আলাপ হয়েছে। জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে, খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘ওই এলাকায় আরও জোরদার অভিযান চালানো হবে। সব বাহিনী একত্র হয়ে কম্বাইন্ড অপারেশন হবে। যারা এটার সঙ্গে জড়িত ছিল, যত ক্ষমতাবানই হোক না কেন, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এ ছাড়া ওই এলাকায় থাকা লুট করা অস্ত্র উদ্ধারে কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

বাহিনীর সদস্যদের মনোবলের ওপর এ ঘটনার কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘না, বরং আমি মনে করি, এটা তাদের রিজলভকে আরও শক্তিশালী করবে।’

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়েন র‍্যাব সদস্যরা। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়।

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী একে অপরের মধ্যে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X