কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:১১ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সেরা এয়ারলাইন নির্বাচিত হলো এমিরেটস

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

নিয়মিত বাংলাদেশী আকাশভ্রমণকারীদের মধ্যে পরিচালিত এক অনলাইন জরিপে এমিরেটস ২০২৩ সালের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অফ দা ইয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমিরেটস বিভিন্ন সেবা ক্যাটাগরিতে ৫টি স্বর্ণ, ২টি সিলভার, এবং ২টি ব্রোঞ্জ ট্রফি লাভ করেছে।

চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে পরিচালিত জরিপের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন এয়ারলাইনকে তাদের উৎকৃষ্ট পন্য ও সেবার জন্য পুরষ্কৃত করা হয়। জরিপে ৩,৩০০ এর অধিক নিয়মিত আকাশ ভ্রমণকারীরা অংশগ্রহণ করেন। এ নিয়ে বাংলাদেশী ভ্রমণকারীদের বিচারে টানা চতুর্থবার এই সম্মাননা পেলো এয়ারলাইনটি

বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি, বাংলাদেশে নিযুক্ত এমিরেটসের এরিয়া ম্যানেজার জাবের মোহাম্মদ এবং শীর্ষ কর্মকর্তাদের হাতে পুরষ্কারের ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।

এমিরেটস উপর্যুপরি চতুর্থবার বাংলাদেশে সেরা এয়ারলাইন হবার গৌরব অর্জন করলো। ২০০৭ সালে মনিটর এয়ালাইন অফ দা ইয়ার প্রবর্তনের পর এমিরেটস মোট দশ বারের মধ্যে আট বারই সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে।

অন্য যেসব ক্যাটাগরিতে এমিরেটস স্বর্ণ ট্রফি পেয়েছে সেগুলো হলো- সেরা বিজনেস শ্রেণী, সেরা ইনফ্লাইট বিনোদন, সেরা দূরপাল্লার এয়ারলাইন, এবং সেরা লয়্যালটি প্রোগ্রাম। বিজিনেস শ্রেণীতে সেরা মীল এবং সেরা ইকোনমি শ্রেণীতে এয়ারলাইনটি রৌপ্য ট্রফি অর্জন করে। ব্রোঞ্জ ট্রফি পেয়েছে ইকোনমি শ্রেণীতে সেরা মীল এবং সেরা কার্গো এয়ারলাইন ক্যাটাগরিতে।

মনিটর এয়ারলাইন অফ দা ইয়ারের আয়োজক দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা- বাংলাদেশ মনিটর। মনিটর এয়ারলাইন অফ দা ইয়ার দেশের একমাত্র নিয়মিত এয়ারলাইন সেবা স্বীকৃতি প্রোগ্রাম। নিয়মিত ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়। সমাজের বিভিন্ন স্তর ও পেশার প্রতিনিধিত্বকারীদের সমন্বয়ে গঠিত জুরি কমিটি ফলাফল যাচাই বাছাই শেষে চুড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এমিরেটস ১৯৮৬ সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে এবং বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। এমিরেটস যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। এমিরেটসই একমাত্র এয়ালাইন যারা ঢাকা থেকে ‘প্রথম শ্রেণী’ সেবা অফার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১০

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১১

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১২

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৩

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৪

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৫

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৬

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৭

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৯

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

২০
X