কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ
ইয়োফাসের নতুন কমিটি ঘোষণা

ইয়োফাসের সভাপতি শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল

ইয়োফাসের সভাপতি শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল। ছবি : সংগৃহীত
ইয়োফাসের সভাপতি শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল। ছবি : সংগৃহীত

প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার/সচিব ও সহকারী কমিশনার/সচিব পদে নিয়োজিত প্রায় সাড়ে তিন হাজার কর্মকর্তার প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়ং অফিসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইয়োফাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মামুন শিবলী। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল ইসলাম জয়। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জয় বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের এই নতুন পথচলায় মূলমন্ত্র হিসেবে কাজ করবে।’

তিনি আরও জানান, সংগঠনের সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রশাসনিক সক্ষমতা জোরদারে ইয়োফাস সক্রিয় ভূমিকা রাখবে।

মাঠপর্যায়ের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মনে করছেন, ইয়োফাসের এই নতুন কমিটি সারাদেশে কর্মরত তরুণ প্রশাসনিক কর্মকর্তাদের নিজস্ব উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X