কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালট যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা

সারাদেশে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত
সারাদেশে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের ভবিষ্যৎ নির্ধারণী ‘গণভোট’ উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারাদেশে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বুধবার সন্ধ্যার মধ্যে ঢাকা ও বড় শহরগুলোর কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বক্স পৌঁছে যাবে এবং রাতের মধ্যে সারাদেশের সব ভোটকেন্দ্রে সরঞ্জাম পৌঁছানো সম্পন্ন হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন এ কমিশন (ইসি) সূত্রে সব তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট হবে গণভোটের। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা রয়েছেন। এছাড়া বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ক্যামেরাগুলো সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, সারাদেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ' এবং ১৬ হাজার কেন্দ্রকে 'মধ্যম ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে, ফলে ২৯৯টি আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১১

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৩

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৪

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৫

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৬

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৭

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৮

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৯

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

২০
X