কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

চমৎকার ভোট হচ্ছে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী। ছবি: কালবেলা
ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী। ছবি: কালবেলা

চমৎকার ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

এসময় ডিএমপি কমিশনার বলেন, চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টা বলেছিলেন, একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান। আমরা দেখছি একটি ঐতিহাসিক নির্বাচনই হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটে কোনো শঙ্কা নেই। ফলাফল পরবর্তী সহিংসতার বিষয়ে বলেন, মেজর যে দলগুলো তারা সবাই কিন্তু বলেছে, ফলাফল যাই হোক তারা মেনে নেবেন। এছাড়াও যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে তাই সহিংসতার কোনো শঙ্কা নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, গুজব তো আরও আগে থেকেই ছড়ানো হচ্ছে। অনেক বলেছে নির্বাচন হবে না, সহিংসতা হবে; কিন্তু আমরা দেখছি একটি চমৎকার পরিবেশে উৎসবমুখর নির্বাচন হচ্ছে।

এসময় ২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে ডিএমপি কমিশনার বলেন, আমি ২৫ বছরের উপরে মোহাম্মদপুর থাকি। ২০১৮ সালের নির্বাচনেও ভোট দিতে এসছিলাম। আমি যখন এই গেট দিয়ে ডুকি তখন আমাকে বলা হয়–আপনার ভোট হয়ে গেছে।

প্রিসাইডিং অফিসার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭ টা থেকে ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট পড়েছে ১১ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৮৪ জন।

প্রিসাইডিং অফিসার সৈয়দ গোলাম মহিউদ্দিন কালবেলাকে জানান, ভোটগ্রহণ শুরুর পর নির্ধারিত সময় পর্যন্ত মোট ২৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের প্রায় ১১ শতাংশ।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X